শ‌নিবার (৩ সে‌প্টেম্বর) রাজধানীর প্রেস ই‌নস্টি‌টিউ‌ট বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে সিটি রিপোর্টাস ফোরাম (সিআরএফ) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ঢাকার বড় চ্যালেঞ্জ হলো খাল দখল, ফুটপাত দখল, আইন না মানা, যানজট। এসব সমস্যা সমাধা‌নে আমরা কাজ ক‌রে যা‌চ্ছি। সফলতা আমা‌দের আস‌বে, আস‌তেই হ‌বে। আমরা খাল উদ্ধার কর‌ছি। ফুটপাত দখলমুক্ত করছি। যানজট থেকে মুক্তির জন্য বি‌ভিন্ন কাজ কর‌ছি। এসব কাজ সক‌লের সঙ্গে সমন্বয় ক‌রে করা হ‌চ্ছে। এই শহরে আমরা থাকি, আমাদের ছেলে-মেয়েরা এখানেই বেড়ে উঠছে। এই শহরের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। যথাস্থানে ময়লা না ফেলে, আইন মেনে চলে, অবৈধ দখল না করে আমরা শহরের প্রতি দায়িত্ব পালন করতে পারি।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডিএনসিসি মেয়র ব‌লেন, সাংবা‌দিকরা সমা‌জের দর্পণ। আপনারাই মানুষের কাছে তথ্য ও সংবাদ প্রকাশ করেন। তবে তথ্য যাচাই করে সত্য প্রকাশ করতে হবে। আপনাদের গঠনমূলক সংবাদের মাধ্যমে একটি সুন্দর ও জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। আ‌মি আশা কর‌ব, আপনারা শহরের সব সমস্যা, ইচ্ছা, অভাব, অসঙ্গ‌তি এসব তু‌লে ধর‌বেন। তাহ‌লেই আমরা সেসব সমাধান ক‌রে মানু‌ষের বাস‌যোগ্য কর‌তে পার‌ব। দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যারা নগর সাংবা‌দিকতা কর‌ছেন তাদের জন্য সি‌টি করপোরেশ‌নের মাধ্য‌মে প্রশিক্ষ‌ণ আয়োজনের ব্যবস্থা নেওয়া হ‌বে।

অনুষ্ঠানে পিআইবির মহাপ‌রিচালক জাফর ওয়া‌জেদ, সিটি রিপোর্টাস ফোরামের সভাপতি আদিলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমআই