চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গলায় ওড়না পেচিয়ে মর্জিনা (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
বুধবার দুপুর ১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার মোহদীপুর ঘাটে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত তরুণী শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা গ্রামের মোকবুল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, বেলা ১২টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায় মর্জিনা। এরপর ১টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর ধারে সত্রাজিতপুর ইউনিয়নের মোহদীপুর ঘাটে একটি আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তার বাবা খবর পেয়ে মেয়ের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
তারা আরও জানান, মেয়েটি ঢাকায় গার্মেন্টসে চাকরি করতো। সেখানে প্রেমঘটিত কোনো কারণে আত্মহত্যা করে থাকতে পারে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





