পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে নির্দিষ্ট যাত্রার দিনের সকল শ্রেণির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে বলে জানিয়েছে চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্র জানায়, আজ ২৬ সেপ্টেম্বর দেয়া হচ্ছে ১ অক্টোবরের টিকিট, ২৭ সেপ্টেম্বর দেয়া হবে ২ অক্টোবরের টিকিট,
২৮ সেপ্টেম্বর দেয়া হবে ৩ অক্টোবর টিকিট, ২৯ সেপ্টেম্বর দেয়া হবে ৪ অক্টোবরে টিকিট এবং ৩০ সেপ্টেম্বর দেয়া হবে ৫ অক্টোবরের টিকিট।
একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি আসনের টিকিট দেয়া হবে। ফিরতি পথে ৭ অক্টোবর যাত্রার টিকিট ৩ অক্টোবর,
৮ অক্টোবর যাত্রার টিকিট ৪ অক্টোবর, ৯ অক্টোবর যাত্রার টিকিট ৫ অক্টোবর এবং ১০ ও ১১ অক্টোবর যাত্রার টিকিট ৭ অক্টোবর বিক্রি করা হবে।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





