সোমবার (৯ অক্টোবর) সকাল ১০ টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, আজ সকাল ১০ টা ১০ মিনিটে কাকরাইল এসএ পরিবহন কার্যালয়ে আগুন (৪ তলা ভবন) অগ্নিকাণ্ডের খবর পাই।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ার খবর পেয়ে একে একে আরও ৫টিসহ মোট ১০টি ইউনিট পাঠানো হয়েছে।
লিমা খানম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
এনএইচ





