দেশে করোনাভাইরাসে রবিবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২০ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৪৯২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১০১ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ হাজার ৯৪৮।২৪ ঘন্টায় মোট ২ হাজার ৭৭৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া সুস্থ হয়েছেন ১০ জন, মোট ৮৫। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ৭১৩ জন। গত ২৪ ঘন্টায় ছাড় পেয়েছেন ৪০ জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৫৭৭ জন।
করোনায় বাংলাদেশ পরিস্থিতি
২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৯২
মোট আক্রান্ত ২৯৪৮
হাসপাতালে চিকিৎসাধীন ৩২
সুস্থ হয়ে বাড়িতে ৮৫
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ২৩০৬
হোম কোয়ারেন্টাইন ৩৬৪১
আইসোলেশন ৪৬৯
মোট মৃত্যু ১০১
গত ২৪ ঘন্টায় মৃত ১০ জনের মধ্যে পুরুষ ৮ জন, নারী দুজন। ঢাকার মধ্যে ৫ জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ৪ জন এবং নরসিংদীতে একজন। গাজীপুরে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এটা প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ। ঢাকা, নারায়ণগঞ্জের পরে এখন গাজীপুরে করোনায় আক্রান্তের হার সব থেকে বেশি। এরপরে কিশোরগঞ্জে আক্রান্তের হার ১৫.৫ শতাংশ এবং নরসিংদীতে ৬ শতাংশ।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৬ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ছয় হাজার ৯০০ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ২৪ হাজার ৮৪০ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এএস





