সর্বোচ্চ তাপমাত্রায় রাজধানী ঢাকা। গত ষাট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় উঠে রাজধানী ঢাকার তাপমাত্রা এবার কমতে শুরু করেছে। তাপমাত্রা কমে আসার সঙ্গে বৃষ্টির সম্ভবনার কথাও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
হালকা বাতাস এবং আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। দেশের কয়েকটি স্থানে বৃষ্টিও হয়েছে। আজ (শুক্রবার) ঢাকার দক্ষিণ-পূর্ব এলাকায় বৃষ্টি হতে পারে।
শুক্রবার বিকেলে অধিদপ্তরের পরিচালক শাহ আলম এ কথা নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন বৃহস্পতিবার ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায়। একই দিন যশোরে তা ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ১৯৬০ সালে ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ২০০৯ সালের ২৭ এপ্রিল উঠেছিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্র ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছরের এপ্রিলের ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভঙ্গ করে।
১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, মংলা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং দেশের অন্যত্র মাঝারী থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
তবে কয়েক দিনের তাপপ্রবাহ এবং প্রখর রোদের পর এ দিন দুপুরের পর রাজধানীতে বিকেলে হালকা বাতাস বইতে শরু করে। এতে কিছুটা স্বস্তি দেখা দেয়।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
তাপমাত্রা হ্রাসসহ বৃষ্টির সম্ভাবনা
সর্বোচ্চ তাপমাত্রায় রাজধানী ঢাকা। গত ষাট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় উঠে রাজধানী ঢাকার তাপমাত্রা এবার কমতে শুরু করেছে। তাপমাত্রা কমে আসার সঙ্গে বৃষ্টির সম্ভবনার কথাও জানাচ্ছে
তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে
হিমালয়ের কোলঘেঁষা উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে শীতের আমেজ। সারা দিন রোদের মিষ্টি হাসিতে দিনটি উষ্ণ থাকলেও সূর্য ডুবতেই হাওয়া বদলে যাচ্ছে। চারপাশ ঢেকে যাচ্ছে হালকা কুয়াশায়, আর সেই সঙ্গে রাতের নিরবতা চিরে বইছে হিমেল হাওয়া। প্রকৃতি যেন জানান দিচ্ছে— শীত একদম দুয়ারে কড়া নাড়ছে! মাত্র এক দিনের ব্যবধানেই জেলার তাপমাত্রা কমে গেছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে
হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের অনুভূতি সাধারণত আগেভাগেই শুরু হয়। ভাদ্র-আশ্বিন পেরিয়ে এখন বাংলা কার্তিক মাস। হেমন্তের এই সময়ে দিনের বেলা রোদের উষ্ণতা থাকলেও সকাল ও সন্ধ্যার বাতাসে স্পষ্ট হচ্ছে শীতের আমেজ।
পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে
কার্তিকের কনকনে কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা।
কুয়াশামাখা ভোর পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১৮ ডিগ্রিতে
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বদলাচ্ছে আবহাওয়া। ভোরের কুয়াশা আর হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামার পর মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ঢাকার তাপমাত্রা-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
















