ঘন কুয়াশার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সকল নৌ চলাচল।

রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এরপর সোমবার সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আজ রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এদিকে সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, রাত পৌনে দুইটার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। ফলে নৌরুটে দিকনির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

সকালে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানিয়েছে,ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করায় সকাল থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ'র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী বলেন, রাত পৌনে ২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।

এএস