আসন্ন ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে রোববার যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে খুন, ছিনতাই ও চরম নিরাপত্তাহীনতা চলছে। বিশেষ করে খুলনা–যশোর অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে ভেঙে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি খুলনার পুলিশ সুপার এক নির্দেশনায় পুলিশ সদস্যদের একা চলাফেরা করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘একটি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচলের ওপরই যদি এভাবে বিধিনিষেধ আরোপ করতে হয়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সহজেই অনুমেয়।’

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে একটি ইনসাফভিত্তিক পরিবেশ ও স্বাভাবিক নিরাপত্তা ফিরবে। কিন্তু বর্তমান বিএনপি সরকারের আমলে চরম অবনতিশীল আইনশৃঙ্খলা, লাগামহীন দ্রব্যমূল্য, বারবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং সর্বত্র বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারিত্ব সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে।

সংবাদ সম্মেলনে তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সার ও বিদ্যুৎ সংকট নিরসন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণসহ সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। এসব জনদাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে মাওয়া, খুলনা ও যশোর হয়ে কুষ্টিয়া পর্যন্ত শান্তিপূর্ণ লংমার্চ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এস