রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজিব (২২) ও সরোয়ার (২৬) নামে ওই বাসার দুইজন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
রামপুরা থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব রামপুরার ২১ নম্বর বাসায় গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গিয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় পুরো বাসায় আগুন ধরে যায়। আগে থেকেই কেউ চুলার গ্যাস অন করে রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
আগুনে দগ্ধ রাজিবের ভাই মামুন জানান, রাজিবের শরীরের ২৫ শতাংশ ও সরোয়ারের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।
এদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে বলে জানা গেছে।
এমএম





