শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন।

তিনি জানান, শুক্রবার বিকেল ৪টা ৪৫মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নামে একটি কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এমআই