কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮ জন কাউন্সিলর প্রার্থী তাদের স্ব-স্ব প্রার্থীতা প্রত্যাহার করেছেন।মঙ্গলবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিশন অফিসে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন।

এর মধ্যে ২৬ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ।

রির্টানিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল জানান, ১শ’ ৪০ জন সাধারণ কাউন্সিলর পদের মধ্যে ২৬ জন ও সংরক্ষিত পদে ৪২ জনের মধ্যে ২ জন প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া কোন মেয়র প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেননি। তাই মেয়র পদে মাঠে রইলের আওয়ামীলীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনিরুল হক সাক্কু ও জেএসডির শিরিন আক্তার।

গত ১৫ মার্চ কুমিল্লা টাউনহল মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ৩০ মার্চ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাসেল/জারিফ