বিশেষ অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিএনপি, জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৪০জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে কুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর সহায়তায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের কন্ট্রোলরম্নম সুত্রে জানা গেছে, নাশকতা প্রতিরোধে (প্রিভেনটিভ) এবং নাশকতাসহ বিভিন্ন নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে বিএনপি, জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী রয়েছে।
আটককৃতদের মধ্যে সদর মডেল থানায় ১১জন, শিবগঞ্জে ১৬ জন, ভোলাহাটে ৫ জন, নাচোলে ৪ জন ও গোমস্তাপুর থানায় ৪ জন রয়েছে।
এমকে





