সোমবার (৩ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন জানান।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান বলেন, ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই ৩ আগস্ট থেকে পদত্যাগ কার্যকরের আবেদন করেছেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় পূর্বের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়।

এস