বেনাপোলের শাখারীপোতা গ্রামে বাল্য বিবাহের আয়োজনের অভিযোগে বর ও ঘটকের সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতরাতে ভ্রাম্যমাণ আদালত’র ম্যাজিষ্ট্রেট ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুস ছালাম । এসময় কনের মায়ের এক হাজার টাকা জরিমানা করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, বেনাপোল পোর্টথানাধীন শাখারীপোতা গ্রামের ঝন্টু বিশ্বাসের ছেলে ঘটক শাহাবুদ্দিন (২৮) ও ধাণ্যখোলা গ্রামের শাহাজান আলীর  ছেলে বর লিটন বিশ্বাস (২৫)।

পুলিশ জানায়, বেনাপোলের শাখারী পোতা গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ: ছামাল পুলিশের সহযোগীতা নিয়ে কনের বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। এসময় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও ঘটককে সাতদিনের জেল ও কনের মা শিল্পী বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক  ইকবাল মাহামুদ জানান, বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে বর ও ঘটকের সাতদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে আটকদের যশোর কারাগারে পাঠানো হবে।

এমবি