মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ক্ষেত্রে নতুন ঘোষিত ৭টি সৃজনশীল প্রশ্নপদ্ধতি বাতিলের দাবিতে গাইবান্ধায় শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। এই বিক্ষোভ কর্মসূচিতে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়, গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয় ও সদর উপজেলা মডেল স্কুলসহ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অভিযোগ, নতুন পদ্ধতিতে সৃজনশীল প্রশ্ন ৬টি থেকে ৭টি করা হয়েছে। এ ছাড়া নৈর্ব্যক্তিক প্রশ্ন ৪০টি থেকে কমিয়ে ৩০টি করা হয়েছে। তারা এই পদ্ধতি অবিলম্বে বাতিল করে আগের পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
ছাদেক/এমবিএইচ





