আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা।

স্থানীয় শ্রাবণী কমিউনিটি সেন্টারে "ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ,আসুন এই অপরাধের বিরুদ্ধে রুখে দাড়াই" এই প্রতিপাদ্য নিয়ে জেলা মহিলা পরিষদ সভাপতি মমতাজ বেগমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য লিপিকা দত্ত,দৈনিক খেদমত সম্পাদক খান শরাফত হোসেন,আবু বাসার আখন্দ, মোঃ সাইফুল্লাহ, রুপক আইচ, শফিকুল ইসলাম, এস আলম তুহিন, আলিমুজ্জামানসহ আরো অনেকে। এ সময় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পাপিয়া খন্দকার, সহ-সভাপতি লাবনী জামানসহ অন্যরা।

এ উপলক্ষে পোস্টারিং,লিফলেট বিতরণ,সংশ্লিষ্টদের চিঠি প্রেরণ, গণ-স্বাক্ষ্র কর্মসূচী,রেডিও শো,স্কুল কলেজে তরুন তরুনী সমাবেশ,বিভিন্ন শিক্ষাজীবিদের সাথে মতবিনিময়,আইনগত সহায়তা গ্রহনকারীদের নিয়ে কর্মশালা,নির্যাতন প্রতিরোধে গান,কবিতা আবৃত্তি ও আলোচনাসভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে। ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে এ প্রতিরোধ পক্ষ চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

সাইফুল্লাহ/এমএম