নীলফামারীতে ঝর্ণা রায় (১৯) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাতে শহরের বৃষ্টি ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জেলার ডিমলা উপজেলার সুন্দরখাতা গ্রামের সুবাস রায়ের মেয়ে ঝর্ণা রায় নীলফামারী সরকারী কলেজের দর্শন বিভাগের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। ঝর্ণা জেলা শহরের বৃষ্টি ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল।
মঙ্গলবার রাতে সবার অজান্তে ছাত্রী নিবাসের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে ঝর্ণা। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





