গাইবান্ধায় মাদক বিরোধী অভিযানে সোহেল বাসফোর (৪৫) নামে এক মদ বিক্রেতাকে ৩০ লিটার বাংলা মদসহ আটক করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) শহরের কাঠপট্টি এলাকার সুইপার কলোনি থেকে সোহেল মদসহ আটক হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী সোহেল বাসফোর শহরের কাঠপট্টি এলাকার সুইপার কলোনী'র বাসিন্দা মৃত কমল বাসফোরের ছেলে। সে নিয়মিত এসব মাদক ব্যবসা চালাতো।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার দৈনিক গাইবান্ধার মুখকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেল/এএস