অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল সিটিতে ভোট বর্জন করেছে বিএনপি ও ইসলামী আন্দোলন।
দুপুর পৌনে বারোটায় নগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সারোয়ার। অপরদিকে বেলা সাড়ে এগারোটার দিকে ইসলামী আন্দোলন সংগঠনটির মহানগর কার্যালয়ে দলীয় নেতারা ভোট বর্জনের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন থেকে বিএনপি নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়া হয়।
এদিকে বরিশাল নগরীর রুপাতলীর জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে দেখা যায়, কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল মারছেন নৌকার সমর্থকরা। সকাল থেকেই ভোটারা অভিযোগ করছেন, কেন্দ্রে গেলেও তারা ভোট দিতে পারছেন না।
কাউন্সিল প্রার্থীর ব্যালট সরবরাহ করলেও মেয়র প্রার্থীর ব্যালট দেয়া হচ্ছেনা। বাইরে ভোটাররা দীর্ঘ লাইন ধরে আছেন। কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, বুথে প্রবেশ করে হাতে কালি লাগিয়ে ব্যালট সংগ্রহ করেছেন। কিন্তু নৌকার সমর্থকরা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরেছে। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান।
জেড





