মাদকদ্রব্য আটক করে টাকার বিনিময়ে তা ছেড়ে দেয়ায় জয়পুরহাটের পাঁচবিবি থানার ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলো-কনস্টেবল হলেন শাহিন, করিম, জাহাঙ্গীর, সহিদুল, ইসমাইল ও শফি মাহমুদ।

শুক্রবার দুপুরে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফরিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ