বিএনপিসহ ২০দলীয় জোট নেতারা জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার দুপুরে জোটের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা বিএনপি কার্যালয় চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ২০দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু।
এতে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক সহ-সভাপতি আলমগীর সাদুল্যা দুদু, দপ্তর সম্পাদক আব্দুল কাফি মণ্ডল, শহর শাখার সম্পাদক শাকিল ইসলাম পাপুল, ডা. আব্দুল হামিদ, রফিকুল ইসলাম নয়া, অ্যাডভোকেট হানিফ বেলাল, শফিকুল ইসলাম রুবেল, জামিরুল ইসলাম খন্দকার প্রমুখ।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





