রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আনু মুহাম্মদকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি বলেন, দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে ঢাকায় ফিরছিলেন আনু মুহাম্মাদ। খিলগাঁওয়ে ধীর গতিতে যাচ্ছিল ট্রেনটি। এসময় ট্রেন থেকে নামার চেষ্টা করেন আনু মুহাম্মদ। এসময় পা পিছলে ট্রেনের চাকার নিচে তার পা চলে যায়। এতে বাঁ-পায়ের সবকটি আঙুল কেটে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আনু মুহাম্মদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ১৯৮২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে যোগদান করেন। তিনি ২০২৩ সালে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

এমএস