নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ ফাতেমা আক্তার নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬) জুলাই সন্ধ্যায় উপজেলার তারাব পৌরসভার তারাব হাটিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফাতেমা আক্তার তারাব হাটিপাড়া এলাকার শফিকুলের স্ত্রী।

পুলিশ জানায়, তারাব হাটিপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৫২০ বোতল ফেনসিডিল, ২৮৪ ক্যান বিয়ার ও দুই কেজি গাঁজাসহ ফেন্সি ফরিদের প্রধান সহযোগী ফাতেমা আক্তারকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওএফ