কুষ্টিয়ায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় ৪টি বন্যপ্রাণী ‘তক্ষক’সহ ২জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার ভোরে সদর উপজেলার আব্দালপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে রাজু আহম্মেদের বাড়ী থেকে তক্ষক উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।
আটকরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার হারাভাঙ্গা গ্রামের কামাল (৩৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শামীম রেজা (৪০)।
কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী নেওয়াজ জানান, কামাল ও শামীম রেজা আব্দালপুরের রাজু আহম্মেদের বাড়িতে উপস্থিত হয়ে তার নিকট থেকে ‘তক্ষক’ ক্রয় করছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে প্লাষ্টিকের খাচার ভেতরে থাকা চারটি ‘তক্ষক’ উদ্ধার করে।
পুলিশ জানায়, পাহাড়ী অঞ্চল থেকে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক ধরে এনে ভারতে পাচার করা হয়। এই প্রাণী দিয়ে গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি হয়।
এ ব্যাপারে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৬ জনের নামে মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমকে





