নিরাপদ সড়ক তৈরী ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলার হাতীবান্ধা এস এস সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি গোটা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে এক মানব বন্ধনে মিলিত হয়।

এর আগে জেলা শহরের মিশন মোড় এলাকায় মানব বন্ধন কর্মসুচীতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানব বন্ধন কর্মসুচীতে শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবী করেন।

জেড