বিএনপির কমিটির যুগ্ম-মহাসচিব সাবেক মন্ত্রী,সালাহউদ্দিন আহমদকে সাদা পোষাকধারী বাহিনী কর্তৃক গ্রেফতার করে অস্বীকারের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ এবংঅবিলম্ভে প্রিয় নেতাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার প্রত্যাশায় ৩ এপ্রিল বাদে আছর চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে চকরিয়া সরকারী হাইস্কুল জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি অবিলম্বে,সালাহউদ্দীন আহমেদের সন্ধান পূর্বক সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান এবং সালাহউদ্দীন আহমেদকে দ্রুত ফিরে পাওয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম। দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,যুবদল নেতা আজিজুল করিম, মাহমুদুল করিম,মোহাম্মাদ জাকারিয়া,নাছির উদ্দিন,ওসমান গনি,জাহাংগীর আলম,ছাত্রদল নেতা নুরুল আবছার রিয়াদ,একরামুল হক,মনিরুল ইসলাম,সোহেল মাহমুদ,এমরানুল মোস্তফা,কফিল উদ্দীন,আব্দুল্লাহ,ফরহাদ,মামুন,যুবদল নেতা,নুরুল ইসলাম,শোয়াইব।

এসএইচ