মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে পৌঁছায়। পরে প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, “মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

এনএইচ