চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে বন্ধ থাকবে দূতাবাসের ভিসা কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার বিকেলে চীনা দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক মিডিয়ানোটে এ তথ্য জানানো হয়।
মিডিয়া নোটে উল্লেখ করা হয়েছে, আগামি ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর সাময়িকভাবে ভিসা অফিস বন্ধ থাকবে এবং ৯ অক্টোবর থেকে পুনরায় ভিসা অফিস চালু হবে। নিয়মিত কর্মদিবস হিসেবে আগামি ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর যথারীতি খোলা থাকবে।