সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২৪ কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের ভাষ্য, মঙ্গলবার গভীর রাতে শহরের তিয়ানশি অফিসে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করা হয়। কামালনগর এলাকার সুলতান ভিলায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের আটক করে। এসময় সেখান থেকে চারটি হাতবোমা, বেশকিছু নাশকতামূলক পরিকল্পনার বই ও জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই ইনামুল হক জানান, রাতে যৌথবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১৪ ও শিবিরের ১০ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করে। সদর থানায় ২২ জন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার করা হয়।

এমএইচ