রাজধানীর মিরপুরের পল্লবী থেকে ফাতেমা আক্তার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ।

বুধবার বিকাল তিনটার দিকে ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোডের ৮/১০ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত ফাতেমা আক্তার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার হরিরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা ফজলুল হকের মেয়ে। তার ভাই শাহীনুর আলমের বাসায় সে থাকত।

পল্লবী থানার উপপরিদর্শক বাবুল হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মেয়েটা তিন বছর আগে এক বিবাহিত লোককে বিয়ে করেছিল। কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়। সকাল ১১টার দিকে ভাবি মনিরা বেগম ফাতেমাকে বাসায় একা রেখে তার ছেলেকে আনতে স্কুলে যায়। এসে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। পরে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়।

কেএইচ