ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু্ই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হন। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকায় শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসযাত্রী শিশু রিমা খাতুন (১০) ও আলম মিয়া (৩০)। তাদের দু’জনেরই বাড়ি বগুড়া জেলার ধুনট এলাকায়।
এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কামরুজ্জামান রাজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার শিকার নাবিল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসে। বিকেলে ডুবাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেএ





