আজ সোমবার (৪মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময় লাগতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
পুলিশ বাহিনীর পোশাক প্রসঙ্গে তিনি জানান, বর্তমান পোশাক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। আগের খাকি রঙের প্যান্টসহ পূর্বের ইউনিফর্মে ফিরে যাওয়ার বিষয়টি বিবেচনায় আছে।
সরকার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ যেই করুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। বিশেষ করে অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মতো গুরুতর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে।
এস