কমিশনগুলোর থেকে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার।


‎বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান তিনি এসব কথা বলেন।


আইন উপদেষ্টা বলেন, সুপারিশমালার ভিত্তিতে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে।


আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, জুলাইয়ে সংঘটিত বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি আমরা। রায়ে অপরাধের সাথে কোনো দলের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটার আলোকে বহু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাব। কোনো দলকে আগে থেকে সরকার নিষিদ্ধ করবে না বলে জানান।


‘আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে।’


সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


তিনি বলেন, এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি চূড়ান্ত করা হবে।


প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


এসএম