নড়াইলের মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে নড়াইলে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ সমর্থকরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা-কর্মচারী ও সমর্থকরা ‘মাশরাফি তুমি ফিরে এসো’ ‘বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে তোমার’ ‘তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক’ এই ব্যানারে এ মানববন্ধন করে।
মানববন্ধন শেষে ৪০ মিনিট নড়াইল-যশোর সড়ক অবরোধ করে রাখেন সমর্থকরা। নড়াইল জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সম্পাদক মুকুল আহবানে মাশরাফি বিন মর্তুজাকে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান মুকুলের উদ্যোগে মানববন্ধন শেষে নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাাশি ওই সকল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অভিভাবকবৃন্দও এ মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেন।
উজ্জ্বল রায়/জেড





