রাজধানীর সদরঘাটে সৈকত-২ নামে একটি লঞ্চের বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
সোমবার সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন।
তিনি বলেন, কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের নাম-ঠিকানা জানার চেষ্টা চলছে।
এআর





