শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
এনএইচ
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বাসায় এসি বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
এনএইচ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটের পর আবার গণভোটের প্রয়োজন হবে কি না—এ নিয়ে নতুন করে সাংবিধানিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির প্রস্তাব ঘিরে প্রশ্ন উঠেছে, নতুন গণভোট হলে আগের গণভোটে জনগণের দেওয়া রায়ের সাংবিধানিক অবস্থান কী হবে।
মাঠপর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
২০২৬ সালের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। এর সঙ্গে বৃহস্পতিবার (২২ অক্টোবর) একদিন ছুটি নিতে পারলে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিদেশ সফর করে বাংলাদেশি মিশনে সংসদ সদস্যদের সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো সংসদ সদস্য বিদেশস্থ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহারের অনুরোধ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে থেকে জানাতে হবে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রীসহ দেশের সব পরিবারের নারীপ্রধান সদস্য ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। পুলিশের তদন্তের ভিত্তিতে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি মিয়ানমারের কিয়াইকতো এলাকার কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু হয়েছে।
জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ (সদর,ভূল্লি,রুহিয়া) আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ ৫ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
টানা তৃতীয় দফা দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।