প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টুঙ্গীপাড়ায় জন্ম নিয়ে এ মাটিতেই ঘুমিয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটা দেশ চাই যেখানে পুড়ে মরতে হবেনা কোন শিশুকে, অন্তসত্ত্বা নারীকে , নিরীহ মানুষকে।
শিশুদের মধ্যে প্রতিভা লুকিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনে হবে প্রধানমন্ত্রী, মন্ত্রী, বৈজ্ঞানিক। আর এ জন্য শিশুদের প্রস্তুতি নিতে বলেন তিনি।
তিনি আরো বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এআর/এসএইচ





