জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত ঘটনায় ফৌজদারি মামলায় জড়ানো ব্যক্তিদের দায়মুক্তি দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেয়া হয়েছে৷

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এ সংক্রান্ত মামলা শিগগিরই প্রত্যাহার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।

এমএম