দেশে করোনাভাইরাসে রোববার (১২ এপ্রিল) থেকে সোমবার (১৩ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ১৮২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। মারা গেছেন আরও ৫ জন।

আজ সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

এ নিয়ে করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৮০৩। আর প্রাণহানি হলো ৩৯ জনের। গত ২৪ ঘন্টায় মোট ১৫৭০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া আরও ৩ জন সহ সুস্থ হয়েছেন মোট ৪২ জন।


করোনায় বাংলাদেশ পরিস্থিতি

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮২

মোট আক্রান্ত ৮০৩

হাসপাতালে চিকিৎসাধীন ৩২

সুস্থ হয়ে বাড়িতে ৪২

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৭২

হোম কোয়ারেন্টাইন ১০৭৮৭

আইসোলেশন ১৩৫

মোট মৃত্যু ৩৯

প্রাণঘাতী করোনাভাইরাস তার মৃত্যুতাণ্ডব অব্যাহত রেখেছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় বিশ্বজুড়ে প্রাণ গেছে পাঁচ হাজার ৫১৪ জনের। আর এসময় আক্রান্ত হয়েছে সাড়ে ৭২ হাজার মানুষ। সবমিলিয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ১৯৪ জনে। আর আক্রান্ত হয়েছে ১৮ লাখ ৫২ হাজার ২৫৭ জন।

এএস