বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
তোফায়েল আহমেদ মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকরা জানান, তাঁর হার্টে তিনটি ব্লক ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বুধবার বিকেলে হার্টে রিং পরানোর জন্য অপারেশন কক্ষে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অধ্যাপক তোফায়েল আহমেদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান।
এনএইচ











