শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অসুস্থ হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার রাতে বাংলাদেশ থেকে তাকে নিউ ইয়র্কে নেওয়া হয় বলে জানাগেছে।
তবে তার ঘনিষ্টরা জানিয়েছেন, নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি হননি ড. ইউনূস। একটি বাড়িতে রেখে পারিবারিকভাবে তার চিকিৎসা করা হচ্ছে। যদি চিকিৎসক মনে করেন তাহলে আগামী বৃহস্পতিবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হতে পারে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের দায়িত্বে থাকা একজন সহকারী পুলিশ কমিশনার (এএসপি) নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড. ইউনূস এয়ার এমিরেটসের ইউকে-৫৮৫-এর একটি ফ্লাইটে রবিবার রাত সাড়ে নয়টার দিকে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেগে গেছেন।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক পৌঁছে ড. ইউনূস চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।
এআই





