নোয়াখালীতে মাইজদী শহর যুবদল সভাপতিকে গ্রেফতার করতে না পেরে তার ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করেছেপুলিশ।
বৃহম্পতিবার রাত ১২ টায় ১০-১২ জন পুলিশ জেলা শহর মাইজদী জহুরুল হক মিয়ার গ্যারেজের পশ্চিম সংলগ্ন মাইজদী শহর যুবদল সভাপতি মনির উদ্দিনকে গ্রেফতার করতে না পেরে তার বসত ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে এ ঘটনা ঘটায়।
এলাকাবাসী, যুবদল সভাপতি মনির উদ্দিনের স্ত্রী মেহেরুন নেছা শ্যামলী ও তার ভাবী লিলি বেগম সহ বাড়ির অপর লোকজন অভিযোগ করেন, ১০-১২ জন পুলিশ মাইক্রো নিয়ে বাসার সামনে আসলে যুবদল নেতার স্ত্রী সহ অপর গৃহ বধুরা পুলিশের আাগমন টের পেয়ে বাসার দরজায় তালা ঝুলিয়ে পাশের বাসায় আশ্রয় নেয়।
পুলিশ মনির উদ্দিনকে এদিক ওদিক খোজাখুঁজি করে না পেয়ে বসত ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে যায়। বসত ঘরে তালা ভেঙ্গে ঘরে ঢুকায় পাশের বাসার গৃহবধুরা এগিয়ে এসে পুলিশকে বাধা দেয়।
পুলিশ উত্তেজিত হয়ে বসত ঘরে খাটের লোপ তোষক ওলট-পালট করে আসবাবপত্র ভাংচুর করে চলে যায়।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেনের মোবাইল নাম্বারে একাধিকবার চেষ্টা করে না পাওয়ায় মতামত নেয়া সম্ভব হয়নি।
ইআর





