সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেলা ১১টা ১৫ মিনিটে বের হয়ে যান।
এরপর ড. ইউনূস ২৫ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বসেন। মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন সচিবরা।
প্রধান উপদেষ্টা তার অধীনে সব মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন।
তার আগে সকাল ১০টা থেকেই ২৫ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সচিবকে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়।
এনএইচ





