দেশে করোনাভাইরাসে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় আরও ৬৪১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ৬ জন (ঢাকা) পুরুষ এবং ২ জন (অন্যান্য জেলা) নারী।

মোট করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৭ হাজার ১০৩। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬৩ জনের। মোট মৃত্যুর মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগের।

আজ (২৯ এপ্রিল) বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বয়সভিত্তিক বিশ্লেষণে ষাটোর্ধ্ব ৪ জন, ৫০-৬০ দুইজন এবং ৩১-৪০ বয়সের দুইজন। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬৩ জনের। মোট মৃত্যুর মধ্যে ১৩৭ জনই ঢাকা বিভাগের।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ এবং আগের কিছু পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৯৬৮টি। যা আগের দিনের তুলনায় ১৪.৬৮ শতাংশ বেশি। যা নমুনা সংগ্রহ করা তা আগের দিনের তুলনায় ৯.২১ শতাংশ বেশি। এ পর্যন্ত ৫৯ হাজার ৭০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনায় বাংলাদেশ পরিস্থিতি

২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬৪১

মোট আক্রান্ত ৭১০৩

হাসপাতালে চিকিৎসাধীন ৩২

সুস্থ হয়ে বাড়িতে ১৫০

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৬৩০৭

হোম কোয়ারেন্টাইন ৭৪৪৯১

আইসোলেশন ১২৪৮

মোট মৃত্যু ১৬৩

কোভিড-১৯ মহামারীর দাপটে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্ব। প্রতিদিন শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে। সবশেষ তথ্যানুযায়ী করোনায় মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ২ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ১০ জন।

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ১২১ চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৫০ হাজারের বেশি মানুষ।

# দুর্বল অর্থনীতির ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে জরুরি সহায়তা না করলে মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১০০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে। মঙ্গলবার এমন শঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিটিশ সংবাদমাধ্যম বিবিস।

এএস