নোয়াখালীর কোম্পানীগঞ্জে আল-আমিন ক্রীড়া ও সমাজকল্যান পরিষদের উদ্যোগে ‘আল-আমিন হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) উপজেলার চরপার্বতী ইউনিয়নে এই হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নোয়াখালী ও ফেনী জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন চরপার্বতী ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি জহিরুল ইসলাম তানভির, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাওলা, চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহের হোসেন বাদলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এমবি





