বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাড়ে ১২টার দিকে বনশ্রী সি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।
আগুন লাগার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এনএইচ





