কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মালেক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ জুলাই) উপজেলার চান্দাইশ মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল মালেক মোল্লা উপজেলার রায়কোট ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি। এছাড়া তিনি চান্দাইশ মাদ্রাসার অধ্যাপক।
নাঙ্গলকোট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম পিপিএম জানান, নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার আদালতে তাকে পাঠানো হবে।
ওএফ





