সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মোছলেম উদ্দিনের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন জানান, দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন মোছলেম উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
২০২০ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবু সুফিয়ানকে হারিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন মোছলেম উদ্দিন।
প্রসঙ্গত, মোছলেম উদ্দিন ছাত্রবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৯ সালে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখার সহসভাপতি নির্বাচিত হন। ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। এরপর ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তিনি।
এন





