ময়মনসিংহের গফরগাওয়ে আকাশ থেকে একটি জ্বালানি ভর্তি ট্যাংক পড়েছে। এর ভিতর থেকে জ্বালানি তেল জাতীয় দ্রব্য বের হচ্ছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
রোববার বিকেলে এটি পড়লে এতে কেউ হতাহত হয়নি। ট্যাংকটি দেখতে অনেকেই ভিড় করছেন।
পুলিশ জানায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের বটতলা নামক স্থানে হঠাৎ করে আকাশ থেকে বিমানের একটি তেলের ট্যাংক পড়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পাই।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রশিক্ষণ বিমান থেকে তেলের ট্যাংকটি পড়েছে। বিষয়টি বিমান বাহিনীকে অবহিত করা হয়েছে। তারা এলে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
এএস





