রংপুরের আট উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে ২৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এদের মধ্যে তিন জামায়াত কর্মী রয়েছেন।

রবিবার ভোর থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জামায়াত কর্মীরা হলেন- মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের হাজী আবুল খায়েরের ছেলে আনোয়ারুল ইসলাম, পীরগাছা উপজেলার জবদিগঞ্জ গ্রামের মহির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম এবং একই উপজেলার দেউতি গ্রামের সৈয়দ নূরীর ছেলে আমিরুল ইসলাম।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো. সাইফুর রহমান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এমআইএস